1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
আগামীকাল রবিবার ২৫শে জানুয়ারি ২০২৬ইং তারেক রহমানের কুমিল্লা সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ; - কুমিল্লার খবর
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লালমাই লেক ল্যান্ডে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লায় ক্লাবফুট আক্রান্ত শিশুদের অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা কুমিল্লায় অবৈধ তিন শতাধিক স্থাপনা গুড়িয়ে দিলো সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লায় ওয়াসা গঠনের সিদ্ধান্ত গ্রহণ কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু ​কুমিল্লায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত,আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ কুমিল্লায় কোরবানির জন্য প্রস্তুত আড়াই লাখের বেশি পশু চব্বিশ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতা আলাউদ্দিন: ছাত্র রাজনীতি থেকে স্মৃতির পাতায় এক অনুপ্রেরণার নাম!

আগামীকাল রবিবার ২৫শে জানুয়ারি ২০২৬ইং তারেক রহমানের কুমিল্লা সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ;

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

আগামীকাল রবিবার ২৫শে জানুয়ারি ২০২৬ইং তারেক রহমানের কুমিল্লা সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ;

মোঃ সাইফুল ইসলাম ফয়সাল।। 

দীর্ঘ ২৩বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ, রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী ধারাবাহিক সফরের অংশ হিসেবে তার এই কুমিল্লা আগমনকে ঘিরে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। তারেক রহমানের এই সফরকে সফল করতে গত কয়েক দিন ধরে কুমিল্লার প্রতিটি উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সরেজমিনে দেখা গেছে, সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় বিশাল ধানী জমিতে প্রধান মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও একইভাবে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে। নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সভাস্থলগুলো। পুরো জেলা ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও তোরণে। দলীয় সূত্রমতে, রোববার সকালে চট্টগ্রামে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বড় এক জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে ফেরার পথে বিকেলে তিনি কুমিল্লার তিনটি জনসভায় অংশ নেবেন। প্রথমে চৌদ্দগ্রাম, এরপর সদর দক্ষিণ এবং সর্বশেষ দাউদকান্দিতে তিনি বক্তব্য রাখবেন। সফরের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য অপেক্ষা করছে কুমিল্লার লাখ লাখ মানুষ। তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ২০০২ সালে তারেক রহমান সর্বশেষ কুমিল্লা স্টেডিয়ামে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ দুই যুগ পর তার সরাসরি উপস্থিতি মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, এই সফর শুধু কুমিল্লার নয়, বরং পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্বাচনি রাজনীতিতে বিএনপির জন্য এক বড় মাইলফলক হয়ে থাকবে। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, তারেক রহমান কুমিল্লায় আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার বক্তব্য শোনার জন্য কুমিল্লার নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছে।‌ তৃণমূলের কর্মীরা জানান, তারা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তার দিকনির্দেশনা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।বিএনপি চেয়াম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ছয়টি নির্বাচনি সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তি ও ঐক্য আরও সুসংহত হবে। আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে একটি শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হবে।কুমিল্লার সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর