1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান - কুমিল্লার খবর
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ জন কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক যুবক নিহত;অতঃপর প্রেমিকা গ্রেপ্তার! গণভিত্তি শক্তিশালী করে শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে হবে — মিয়া গোলাম পরওয়ার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করায় এক তরুণে কারাদণ্ড কুমিল্লার মুরাদনগরে মন্দিরের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী, একঘন্টা পর মিলল মরদেহ কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুটির পরিবার পাকিস্তানের কাশ্মির থেকে এসেছিল! কুমিল্লায় এনএসআইয়ের তথ্যভিত্তিক অভিযান, নকল ওষুধ চক্রের সদস্য গ্রেপ্তার কুমিল্লার চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রে বিশেষ পরিদর্শন, মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লায় ট্রেনে অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কুমিল্লার বুড়িচংয়ে কলেজছাত্র নিখোঁজ, থানায় অভিযোগ

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।

ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। এসময় বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, মরহুম কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ দলের কয়েকজন নেতাকর্মী।
শনিবার বিকেলে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কোকোর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যানও ছিলেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান তিনি।
এরপর চিকিৎসা শেষে মালয়েশিয়া চলে যান আরাফাত রহমান কোকো। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই সপরিবারে বাস করছিলেন। তিনি স্ত্রী শামিলা রহমান, দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর