1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

দেবিদ্বার প্রতিনিধি,কুমিল্লা।। 
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী সমীকরণে পরিবর্তন এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোফাজ্জল হোসেন তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মোফাজ্জল হোসেন জানান, বৃহত্তর স্বার্থ ও এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি কুমিল্লা-৪ আসনের ভোটারদের হাসনাত আবদুল্লাহকে সমর্থন ও ভোট প্রদানের আহ্বান জানান।তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, ভোটাররা বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন।”এদিকে খেলাফত মজলিস প্রার্থীর সরে দাঁড়ানোর ঘটনায় কুমিল্লা-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর