1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ মিথ্যা সাক্ষ্যে কারাভোগ করানোর অভিযোগ, আলোচনা-সমালোচনা সাত নদী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে!  চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ আটক ৩

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ আটক ৩

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, বিয়ার ও বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় একজন পালিয়ে যান।
পুলিশ জানায়, শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রাম ও পার্শ্ববর্তী গৌরিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গোপালপুর গ্রামের একটি বসতবাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে বিয়ারসহ আটক করা হয়। অভিযানের সময় খাইরুল মিয়া পালিয়ে যেতে সক্ষম হয় ।
অভিযানে মোট ৬০০ পিস ইয়াবা, ২১০ ক্যান ভারতীয় বিয়ার, একটি বিদেশি মদের বোতল এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে শাহপরান (২৭), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২৭) এবং গোপালপুর গ্রামের মো. নসু মিয়ার ছেলে মো. রবিউল (৩২)। এদিকে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন তিতাস আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল সোহানুরের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসাইন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শনিবার রাতে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ রবিবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর