1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক - কুমিল্লার খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
উওরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুমিল্লা আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার অনুষ্ঠিত কুমিল্লায় ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে স্মারকলিপি কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ জামায়াতের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন-রিজওয়ানা কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে হযরত আইন উদ্দিন শাহ (রহ.)-এর পবিত্র ওরশ মোবারক ৭ই মার্চ অনুষ্ঠিত।  ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার আলোচনা ও ইফতার মাহফিল কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত বরুড়ায় গাড়ির ভেতরে চালকের মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে এলাকাবাসী! বরুড়ায় মাদকসহ ৩ কারবারিকে ধরল এলাকাবাসী, ভ্রাম্যমাণ আদালতে সাজা! যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: আজ রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যদের প্রতিনিধি দল।সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে এতে অংশ নেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার এবং রফিকুল ইসলাম খান।এসময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামীর নেতারা জানান, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে। জামায়াতে ইসলামী গণভোটে “হ্যাঁ” এর পক্ষে প্রচারণা ইতোমধ্যেই শুরু করেছে; আগামী ২২ জানুয়ারি থেকে পাশাপাশি দুই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর