1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রামে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতা আলাউদ্দিন: ছাত্র রাজনীতি থেকে স্মৃতির পাতায় এক অনুপ্রেরণার নাম! আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা, ঢাকায় ৬২-৬৭ টাকা- ঢাকার বাইরে ৫৭-৬২ ঢাকা কুমিল্লায় এনজিও”এর ফিল্ড অফিসার দ্বারা হিন্দু নারীকে মারধর; অতঃপর থানায় অভিযোগ! জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক! কুমিল্লার তিতাসে খুনের বদলায় খুন! অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তৃতীয় স্থান অর্জন করেন কুমিল্লা জেলা পুলিশ এশিয়া পোস্টের নিউজের পর নড়েচড়ে বসলো প্রশাসন! চালু হচ্ছে কুমিল্লা শিশু হাসপাতাল; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে সাময়িক ডিন নিয়োগ

কুমিল্লা চৌদ্দগ্রামে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা চৌদ্দগ্রামে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা।। 

আগামী ৩১ জানুয়ারী শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের চৌদ্দগ্রামে আগমন উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বোরবার (১৮ জানুয়ারি) বিকেলে ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমীর শাহ মো. মিজানুর রহমান, জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহিম, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, পৌর জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী নূর ইসলাম মোল্লাসহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়ন ও প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ। ৩১ তারিখের সমাবেশকে ঘিরে উপজেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি চলমান রয়েছে বলে দায়িত্বশীল সমাবেশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর