1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কক্সবাজারে কুমিল্লা টেলিভিশন ফোরামের পারিবারিক মিলনমেলা ও নেতৃত্বের পালাবদল অনুষ্ঠান - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আঙ্গুর চাষে সফল চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা মো. রুহুল আমীন কুমিল্লা সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি আটক নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ফেসবুক পেজ থেকে মাসিক আয়ের হিসাব জানালেন কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত গোমতী নদীর তীরে বিনোদনমূলক ইফতার পার্টি, পরিবেশ দূষণ নিয়ে প্রশ্ন(?) চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী

কক্সবাজারে কুমিল্লা টেলিভিশন ফোরামের পারিবারিক মিলনমেলা ও নেতৃত্বের পালাবদল অনুষ্ঠান

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

কক্সবাজারে কুমিল্লা টেলিভিশন ফোরামের পারিবারিক মিলনমেলা ও নেতৃত্বের পালাবদল অনুষ্ঠান

সিনিয়র স্টাফ রিপোর্ট, বাহার রায়হান।। 
কক্সবাজারে দুই দিনের আনন্দঘন সফরের সমাপনী দিনে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা টেলিভিশন ফোরামের পারিবারিক মিলনমেলা ও নেতৃত্বের পালাবদল অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদায়ী সভাপতি ও কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ফোরামের নবাগত সভাপতি বাহার রায়হান। সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা টেলিভিশন ফোরামের নবনির্বাচিত সভাপতি বাহার রায়হান। প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। তিনি তার বক্তব্যে সংগঠনের ঐক্য, পেশাদারিত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা টেলিভিশন ফোরামের সাবেক সভাপতি ও নবাগত কমিটির উপদেষ্টা এম ফিরোজ এবং কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের নবাগত কমিটির উপদেষ্টা সাঈদ মাহমুদ পারভেজ। এছাড়াও অনুষ্ঠানে ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন।
পারিবারিক আবহ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও নেতৃত্বের দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ফোরামের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর