1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তাপস চন্দ্র সরকার।।
বুধবার বিকেলে কুমিল্লায় ইনার হুইল ক্লাব অব কুমিল্লার উদ্যোগে গরিব ও সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক ৩৪৫ বাংলাদেশের পাস্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও ইনার হুইল ক্লাব অব কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট ডাঃ মল্লিকা বিশ্বাস, বর্তমান প্রেসিডেন্ট জেসমিন সুলতানা, এছাড়াও অনিমা মজুমদার, বিজলি বিশ্বাস ও নেহা ঘোষসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এতে সুবিধাবঞ্চিত ও গরিব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যাতে তারা শীতকালকে আরও আরামদায়ক ও সুরক্ষিতভাবে কাটাতে পারেন।
ইনার হুইল ক্লাব অব কুমিল্লার এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর