1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ মিথ্যা সাক্ষ্যে কারাভোগ করানোর অভিযোগ, আলোচনা-সমালোচনা সাত নদী পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে!  চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড

কুমিল্লায় সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলায় ৪ হাজার শীতার্ত ও অসহায় পরিবার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

কুমিল্লায় সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলায় ৪ হাজার শীতার্ত ও অসহায় পরিবার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

আরমান আহমেদ,বিশেষ প্রতিবেদক।।

কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
গত ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ৬ জেলার মোট ১৮টি এলাকায় পর্যায়ক্রমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় গরিব ও দুঃস্থ জনগণের মাঝে এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় মোট ৪ হাজার পিস শীতের কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করা হয় দাউদকান্দি আর্মি ক্যাম্পের অধীনে চরগোপাল, চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অধীনে মাস্টারপাড়া এতিমখানা, কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্পের অধীনে দক্ষিণ সদর জোর কানন ভূমি অফিস এলাকা ও অনন্যপুর আশ্রয় প্রকল্প, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের অধীনে শুভপুর ইউনিয়ন, কুমিল্লা মেঘনা আর্মি ক্যাম্পের অধীনে চালিভাঙ্গা ইউনিয়ন, দেবিদ্বার ও বুড়িচং আর্মি ক্যাম্প এলাকায়। এছাড়াও আখাউড়া আর্মি ক্যাম্প, নোয়াখালী সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ি, ফেনী সদর, দাগনভূঞা, ফুলগাজী, লক্ষ্মীপুর সদর ও রায়পুর এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সেনাবাহিনী সূত্র জানায়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর