1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি! - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ

এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি!

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি!

কুমিল্লার খবর অনলাইন নিউজ।।
এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি!
সুনামগঞ্জের দিরাই উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা দুটি লাউ নিলামে বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়। শনিবার (৮ জানুয়ারি) ওয়াজ মাহফিলে এ লাউ বিক্রি করা হয়। এর আগে, শুক্রবার বাদ আসর মাহফিল শুরু হয়ে শেষ হয় শনিবার ফজর পর্যন্ত। বয়ান চলাকালীন চিরাচরিত নিয়ম অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসার তহবিলে বিভিন্ন জিনিস দান করেন। এ সময় কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ দান করেন। শনিবার সকালে দানকৃত সব জিনিস নিলামে বিক্রি করা হয়। এর মধ্যে দুটি লাউ নিলামে অংশ নেন একাধিক ব্যক্তি। দীর্ঘ দর কষাকষির পর শেষ পর্যন্ত লাউ দুটি ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়। মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন বলেন, মসজিদ ও মাদ্রাসার প্রতি আমাদের এলাকার মানুষের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। দুটি লাউ ১৮ হাজার ২০ টাকায় নিলাম হওয়া মূলত একটি প্রতীকী ঘটনা। এটি মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা ও সহযোগিতার মানসিকতারই প্রতিফলন। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য একে কুদরত পাশা বলেন, কওমি মাদ্রাসাগুলো মানুষের দানে পরিচালিত হয়। সে হিসেবে আজ আমাদের মাদ্রাসায় দান করা দুটি লাউ নিলাম করতে গিয়ে মাদ্রাসাপ্রেীদের দেখা মেলে। দুটি লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি— এটা শুধু মাদ্রাসাপ্রেমীদের পক্ষেই সম্ভব। এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকুক। এ ঘটনা এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আবেগ ও সম্পৃক্ততার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর