1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: ইএএসডি এই জরিপ। - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন! কুমিল্লার দেবিদ্বার শ্বাসরুদ্ধকর অভিযান;বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ। During Processing Undresser.it.com Maintains Refined Visual Output: A Professional Analysis শ্রমিক অধিকারের দাবিতে বিআরইএলের শ্রমিক সমাবেশ Play MyEmpire Online Casino in Canada – Join Now for Real Money Wins কুমিল্লা বরুড়া থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ ০১ নারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি আটক! কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত। কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী;

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: ইএএসডি এই জরিপ।

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: ইএএসডি এই জরিপ।

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের বড় অংশ বিএনপিকে ভোট দিতে আগ্রহী—এমন তথ্য উঠে এসেছে এক জনমত জরিপে। জরিপ অনুযায়ী, ৭০ শতাংশ মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান। একই সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এ জরিপ পরিচালনা করে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সরাসরি ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এ জরিপ পরিচালিত হয়। জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’—এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা বিএনপির নাম উল্লেখ করেন। ১৯ শতাংশ জানান, তারা জামায়াতে ইসলামিকে ভোট দেবেন। এনসিপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ২ দশমিক ৬ শতাংশ। অন্যান্য দলকে ভোট দিতে চান ৫ শতাংশ, আর ভোট দেবেন না বলে জানিয়েছেন ০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।‘কোন দল সরকার গঠন করবে’—এমন প্রশ্নে ৭৭ শতাংশ মানুষ মনে করেন, বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশের মতে জামায়াতে ইসলামী সরকার গঠনের সম্ভাবনা রাখে। এক শতাংশের বেশি উত্তরদাতা এনসিপির সরকার গঠনের সম্ভাবনার কথা বলেন। ‘আগামী নির্বাচনে কে জিতবে’—এই প্রশ্নে ৭৪ শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনা দেখেছেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী জয়ী হতে পারে। এনসিপির জয়ের সম্ভাবনা দেখেছেন ১ দশমিক ৭ শতাংশ, আর এক শতাংশের কিছু বেশি উত্তরদাতা জাতীয় পার্টির নাম উল্লেখ করেছেন।
এ ছাড়া ‘গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল’—এই প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানান, তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ বলেন, তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। জামায়াতে ইসলামিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৫ শতাংশের বেশি উত্তরদাতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর