1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা - কুমিল্লার খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করায় এক তরুণে কারাদণ্ড কুমিল্লার মুরাদনগরে মন্দিরের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী, একঘন্টা পর মিলল মরদেহ কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুটির পরিবার পাকিস্তানের কাশ্মির থেকে এসেছিল! কুমিল্লায় এনএসআইয়ের তথ্যভিত্তিক অভিযান, নকল ওষুধ চক্রের সদস্য গ্রেপ্তার কুমিল্লার চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রে বিশেষ পরিদর্শন, মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লায় ট্রেনে অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কুমিল্লার বুড়িচংয়ে কলেজছাত্র নিখোঁজ, থানায় অভিযোগ নাতিটা এখন পৃথিবীতে একা হয়ে গেল: নিহত শাহিনুরের বাবা! চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ এমপি মনিরুল হক চৌধুরীর মিরপুরে আর্জেন্টিনার ৪০ ফুট দৈর্ঘ্যের জার্সিতে গিনেস রেকর্ডের স্বপ্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক।।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান আজ বেলা ৩ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “মরহুম মাহমুদুল হাসান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম মাহমুদুল হাসান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপোষহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। জনসেবার মহান লক্ষ্য সামনে নিয়ে রাজনীতি করতেন বলেই সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী হয়ে নিজ এলাকাসহ সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রাখেন। তিনি ছিলেন একাধারে প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবেও সর্বমহলে তাঁর ছিল অকৃত্রিম গ্রহণযোগ্যতা। বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে তাঁর লড়াই ছিল অবিস্মরণীয়। বর্তমান সময়ে তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।আমি মাহমুদুল হাসান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর