1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা-৬ আসনে প্রার্থীদের হলফনামায় সম্পদ ও আয়ের  তথ্য প্রকাশ! - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

কুমিল্লা-৬ আসনে প্রার্থীদের হলফনামায় সম্পদ ও আয়ের  তথ্য প্রকাশ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা-৬ আসনে প্রার্থীদের হলফনামায় সম্পদ ও আয়ের  তথ্য প্রকাশ!

স্টাফ রিপোর্টার।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ সদর আসনের প্রার্থীরা নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তাদের সম্পদ ও আয়ের বিবরণ প্রকাশ করেছেন। প্রকাশিত হলফনামা অনুযায়ী প্রার্থীদের আর্থিক অবস্থার চিত্র উঠে এসেছে। হলফনামা তথ্যে দেখা যায়, কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াছিনের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। একই সঙ্গে তার স্ত্রী’র নামে থাকা সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে প্রায় ৪৪ কোটি টাকা। অন্যদিকে, একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনির চৌধুরী তার হলফনামায় বার্ষিক আয় হিসেবে উল্লেখ করেছেন ৭৪ লাখ টাকা। তিনি বছরে ১৭ লাখ টাকা আয়কর প্রদান করেন বলেও হলফনামায় উল্লেখ রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রার্থীদের সম্পদ, আয়, ব্যয় ও কর সংক্রান্ত তথ্য হলফনামার মাধ্যমে প্রকাশ বাধ্যতামূলক। এসব তথ্যের মাধ্যমে ভোটাররা প্রার্থীদের আর্থিক স্বচ্ছতা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হলফনামায় প্রকাশিত তথ্য নির্বাচনকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সহায়ক ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর