1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার ১০ আসনে চার দিনে ২৪ মনোনয়নপত্র সংগ্রহ - কুমিল্লার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা ভোট দিবেন – ড. চৌধুরী সায়মা ফেরদৌস কুমিল্লা-৬ সদর আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা বাংলাদেশ আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী জনসভা ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জামায়েতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ গণভোটে ‘হ্যাঁ’ বলার ডাক: কুমিল্লায় বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল বুড়িচংয়ে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লা-৬ বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী সভা। কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ১১ দলীয় ক্ষমতায় আসলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে-ডাঃ তাহের অলিম্পিক ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

কুমিল্লার ১০ আসনে চার দিনে ২৪ মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার ১০ আসনে চার দিনে ২৪ মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন মনোনয়নপত্র সংগ্রহ করেন

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা আজ কুমিল্লা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লা জেলার ১১টি আসনের মধ্যে ১০টিতে বিভিন্ন রাজনৈতিক দল ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
রোববার থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ করা শুরু হয়েছে, তবে এখনো কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান।অন্য ১০টি আসনে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সর্বাধিক ১২টি মনোনয়ন সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকতার কার্যালয়।এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতটি, এনসিপির একটি, বাংলাদেশ কংগ্রেস একটি এবং স্বতন্ত্র হিসেবে তিনটি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তার কারণে কোনো কোনো দল একই আসনে একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছে আবার একজন প্রার্থীর পক্ষে তার সমর্থকরা একাধিক মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। তবে মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহার শেষেই জানা যাবে কোন দল থেকে কোন আসনে কে চূড়ান্ত প্রার্থী হচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকতার কার্যালয়ের তথ্য মতে কুমিল্লা-০১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার বিকল্প হিসেবে খন্দকার মারুফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন মনিরুজ্জামান বাহলুল।কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে তিতাস উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. মনোয়ার হোসেন। কুমিল্লা-০৩ (মুরাদনগর) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. খোরশেদ আলম। কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির তিন জন, তারা হলেন- মঞ্জুরুল আহসান মুন্সী, এফএম তারেক মুন্সী, আবদুল আউয়াল খান। এ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন সাইফুল ইসলাম শহিদ। কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোবারক হোসাইনের পক্ষে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে ।কুমিল্লা-০৬ (সদর-সদর দক্ষিণ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই জন, তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং এনসিপি মনোনীত প্রার্থী নাভিদ নওরোজ শাহ। কুমিল্লা-০৭ (চান্দিনা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মাওলানা মোশাররফ হোসেন। কুমিল্লা-০৮ (বরুড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই জন, তারা হলেন- জামায়াতে ইসলামীর শফিকুল আলম হেলাল ও স্বতন্ত্র পদে মফিজ উদ্দিন। কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে সাতটি, এর মধ্যে বিএনপি থেকে যে পাঁচটি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম (২টি), সামিরা আজিম দোলা, ইয়াসির মো. ফয়সাল আশিক (২টি) রয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রাথী সৈয়দ একেএম সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেরশর সেলিম মাহমুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভুইয়া। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “কুমিল্লা বড় জেলা, এখানে ১৭ উপজেলায় ১১টি আসন। এখানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।“আমরা প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে বলছি এবং তফসিল ঘোষণার পর পরই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। একটি লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার দরকার আমরা তা করছি।”তিনি আরও বলেন, “দুই জন সম্ভাব্য প্রার্থী নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে আবেদন করেছে, আমরা বলেছি- নির্বাচন কমিশন যেভাবে বলবে আমরা সেভাবেই ব্যবস্থা নিব।”ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে সালের ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ১১ জানুয়ারি।আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর