1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ওসমান হাদিকে গুলি, হামলায় জড়িতদের খুঁজে বের করতে বিএনপি-ছাত্রদলকে তারেক রহমানের নির্দেশ - কুমিল্লার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন 

ওসমান হাদিকে গুলি, হামলায় জড়িতদের খুঁজে বের করতে বিএনপি-ছাত্রদলকে তারেক রহমানের নির্দেশ

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদিকে গুলি,
হামলায় জড়িতদের খুঁজে বের করতে বিএনপি-ছাত্রদলকে তারেক রহমানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি এ নির্দেশনা দেন।তারেক রহমান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান জানাচ্ছি– সরকারকে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতিকারীকে খুঁজে বের করতে পারেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র চলছে। হাদির ওপর হামলার ঘটনা তা প্রমাণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর