1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার

কুমিল্লা-০৬ দলের দুর্দিনে পাশে ছিলেন যিনি, আজ তিনিই মনোনয়ন বঞ্চিত।

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা-০৬ দলের দুর্দিনে পাশে ছিলেন যিনি, আজ তিনিই মনোনয়ন বঞ্চিত।

রুহুল আমিন চৌধুরী সুমন, কুমিল্লা।।

কুমিল্লা-৬ (সদর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দলে ও জনমনে চলছে তীব্র প্রতিক্রিয়া। ১৭ বছরের বেশি সময় ধরে দলের দুর্দিনে যিনি ছিলেন অটল, সেই ত্যাগী নেতা হাজী আমিনুর রশীদ ইয়াছিন এবার মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। তার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন কুমিল্লা-১০ আসনের নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এই সিদ্ধান্তে কুমিল্লা বিএনপির অভ্যন্তরে সৃষ্টি হয়েছে বিভক্তি, আর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ।হাজী ইয়াছিন শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও ছিলেন সদর আসনের অবিচ্ছেদ্য অংশ। নিজস্ব কলকারখানায় ২০-২৫ হাজার নারী-পুরুষের কর্মসংস্থান করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা, মামলা-হামলার সময় সহযোদ্ধাদের আগলে রাখা, এবং ক্লিন ইমেজ ধরে রাখার কারণে তাকে ‘সদরের কান্ডারি’ বলেই জানেন সবাই।অন্যদিকে, মনিরুল হক চৌধুরী ছিলেন কুমিল্লা-১০ আসনের শক্তিশালী নেতা। আসন পুনর্বিন্যাসে তার ভোটার এলাকা কুমিল্লা-৬-এ যুক্ত হলেও, তার মূল ভিত্তি রয়ে গেছে কুমিল্লা-১০-এ। ফলে অনেকেই মনে করছেন, তাকে কুমিল্লা-১০-এ রেখে ইয়াছিনকে কুমিল্লা-৬-এ মনোনয়ন দিলে দুটি আসনেই ভালো ফল আসত।কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, “দলের দুঃসময়ে যিনি পাশে ছিলেন, তাকেই যদি বঞ্চিত করা হয়, তাহলে কর্মীরা কীভাবে অনুপ্রাণিত হবে?”আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, “দুই নেতাকে যথাযথ আসনে মূল্যায়ন না করলে দুটি আসনই ঝুঁকিতে পড়বে।”মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “সদর আসন গোটা জেলার নেতৃত্ব দেয়। এখানে ইয়াছিনের বিকল্প নেই।”তবে মনিরুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ফারুক চৌধুরী বলেন, “দলীয় হাইকমান্ড জনপ্রিয়তা যাচাই করেই মনোনয়ন দিয়েছেন। মনিরুল হক চৌধুরী এখানে বিপুল ভোটে জয়ী হবেন।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মনোনয়ন বিতর্ক শুধু কুমিল্লা-৬ নয়, জেলার ১১টি আসনেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জামায়াতে ইসলামীর মতো প্রতিদ্বন্দ্বী দলগুলো এই বিভক্তির সুযোগ নিতে পারে। তাই এখনই প্রয়োজন, ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন এবং দলে ঐক্য ফিরিয়ে আনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর