1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎প্রত্যেকে ঘরে ঘরে মা-বোনদের কাছে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে...হাজী জসিম উদ্দিন - কুমিল্লার খবর
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা লাকসামে খালের বাঁধ অপসারণে আড়াইশো বিঘা জমি অবমুক্ত কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে বৈঠক অনুষ্ঠিত কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  কিশোরগঞ্জের  কুলিয়ারচরে ০২কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক! কিশোরগঞ্জ মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন দেহ ব্যবসা ও মাদক বাণিজ্যের সম্রাট হোটেল না অপরাধের ঘাঁটি? কুমিল্লায় ‘শান্ত’ বিতর্ক নতুন মোড়ে অটোরিকশা থামিয়ে স্বামীর কাছ থেকে ছিনিয়ে স্ত্রীকে ধর্ষণ, অতঃপর….ধর্ষণকারীরা ধরা ছোঁয়ার বাহিরে কৃষক কার্ডে যুক্ত হবে সৌরবিদ্যুৎ সেচ সুবিধা – কুমিল্লায় কৃষিমন্ত্রী

‎প্রত্যেকে ঘরে ঘরে মা-বোনদের কাছে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে…হাজী জসিম উদ্দিন

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

‎প্রত্যেকে ঘরে ঘরে মা-বোনদের কাছে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে…হাজী জসিম উদ্দিন

‎নিজস্ব সংবাদদাতা।।

এখন ঘরে বসে থাকার সময় নয়। প্রত্যেকে ঘরে ঘরে মা-বোনদের কাছে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। আপনারা দোকানে বসে থাকলে চলবে না। আগামী নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন এত সহজ হবে না। তাই আপনারা টিম করে প্রত্যেক ভোটাদের কাছে ধানের শীষের সালাম পৌঁছাতে হবে। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার(৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন বিএনপির যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রতিকের প্রার্থী হাজী জসিম উদ্দিন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে সরকার গঠন করতে হবে। তাহলেই দেশে উন্নয়ন হবে। এতে শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান মিন্টু এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা আকবর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহবুব আলম, সদস্য সচিব সৌরভ সাগর ইউনুছ, শশীদল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইসমাইল হোসেন বাবু, ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম সাব্বিরসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা। সভায় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর