1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
তফসিল ঘোষণার ২ দিনের মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা! - কুমিল্লার খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
উওরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুমিল্লা আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার অনুষ্ঠিত কুমিল্লায় ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে স্মারকলিপি কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ জামায়াতের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন-রিজওয়ানা কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে হযরত আইন উদ্দিন শাহ (রহ.)-এর পবিত্র ওরশ মোবারক ৭ই মার্চ অনুষ্ঠিত।  ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার আলোচনা ও ইফতার মাহফিল কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত বরুড়ায় গাড়ির ভেতরে চালকের মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে এলাকাবাসী! বরুড়ায় মাদকসহ ৩ কারবারিকে ধরল এলাকাবাসী, ভ্রাম্যমাণ আদালতে সাজা! যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

তফসিল ঘোষণার ২ দিনের মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা!

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

তফসিল ঘোষণার ২ দিনের মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা!
স্টাফ রিপোর্টার।।

‎তফসিল ঘোষণার ২ দিনের মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম নির্বাচনি প্রচারসামগ্রী সরাতে হবে। অন্যথায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।‎পোস্টার নিয়ে ইসি কী পদক্ষেপ নিয়েছে প্রশ্নে তিনি বলেন, যেদিন তফসিল ঘোষণা করবো সেদিন থেকে আমাদের কার্যকরী ভূমিকা আপনারা দেখতে পাবেন। তফসিল ঘোষণার পর পর্যন্ত অপেক্ষা করেন। আমরা ৪৮ ঘণ্টা সময় দেবো রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরও যদি না সরানো হয় আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে।‎তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নির্বাচনি অনুসন্ধান কমিটি (ইলেকট্রোরাল ইনকোয়ারী কমিটি) গঠন করছে নির্বাচন কমিশন (ইসি), এ কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংসদ নির্বাচনের ইতিহাসে এই প্রথম ইনকোয়ারি কমিটিকে বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে।সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর বিধান মতে বিচার বিভাগের কর্মকর্তাদের দিয়ে দেশের প্রতিটি নির্বাচনি এলাকায় একটি করে ৩০০টি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। নির্বাচনে কোন প্রার্থী, তার কর্মী-সমর্থক নির্বাচনী আচরণ বিধি ভাঙলে এবং অপরাধ স্বীকার করলে সামারী ট্রায়ালের মাধ্যমে ওই কমিটি তাদের প্রদত্ত ক্ষমতাবলে শাস্তি বা ক্ষেত্রবিশেষে জেল-জরিমানা দিতে পারবে। একই সঙ্গে, তফসিল ঘোষণার পর প্রথম দিকে সীমিত সংখ্যাক নির্বাহী ম্যাজিস্ট্রে নিয়োগ করা হবে। ভোটের আগে এ সংখ্যা আরও বাড়ানো হবে। প্রতিটি উপজেলার জন্য দুইজন, প্রতি নয়টি ওয়ার্ডের জন্য দুইজন, ঢাকা উত্তর-দক্ষিণ সিটির জন্য ১৫জন, এবং চট্টগ্রাম সিটির জন্য ১০জন। নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে প্রার্থী বা কর্ম-সমর্থকদের আচরণবিধি তদারকি করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর