1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মোহাম্মদপুরে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষণ! - কুমিল্লার খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উওরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুমিল্লা আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার অনুষ্ঠিত কুমিল্লায় ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে স্মারকলিপি কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ জামায়াতের অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন-রিজওয়ানা কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে হযরত আইন উদ্দিন শাহ (রহ.)-এর পবিত্র ওরশ মোবারক ৭ই মার্চ অনুষ্ঠিত।  ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার আলোচনা ও ইফতার মাহফিল কুমিল্লা বোর্ডে ১৩ কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত বরুড়ায় গাড়ির ভেতরে চালকের মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে এলাকাবাসী! বরুড়ায় মাদকসহ ৩ কারবারিকে ধরল এলাকাবাসী, ভ্রাম্যমাণ আদালতে সাজা! যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

মোহাম্মদপুরে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষণ!

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মোহাম্মদপুরে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষণ!

নিজস্ব সংবাদদাতা।।

“বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।” “৩০ নভেম্বর রোববার বেলা ১১টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ প্রাঙ্গনে কর্মশালাটির উদ্বোধন করেন মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফাসির উদ্দিন সরদার। এসময় মোহাম্মদপুরের ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩ জন বিএনসিসির সদস্য অংশগ্রহণ করেন।” “উদ্বোধনী বক্তব্যে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফাসির উদ্দিন সরদার বলেন, সম্প্রতি ভূমিকম্পের পরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে।ভূধমিকম্পের কোন পূর্বাভাস থাকে না। তবে আমাদের পূর্ব প্রস্তুতি সবচেয়ে বেশি প্রয়োজন এসব ক্ষেত্রে। যদি পূর্ব প্রস্তুতি থাকে তাহলে যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব।” “কর্মশালায় ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার কাজের বিশেষ প্রশিক্ষণ এছাড়াও অগ্নি দূর্ঘটনার উদ্ধার, অগ্নি নির্বাপনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি এসব দূর্ঘটনার সময় বিচলিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থানের বিষয়ে আলোচনা করা হয়।””এসময় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ডা. এইচ এম অলিউল্লাহ্, উপাধ্যক্ষ লিয়াকত আলী, কেন্দ্রীয় কলেজ বিএনসিসির পিইউও শারমীন আফরোজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বিএনসিসির পিইউও মোঃ আবু সাঈদ, বিএনসিসি কেন্দ্রীয় কলেজের প্রশিক্ষক মোঃ মনসুর আলম, ফায়ার ফাইটার মোঃ হারুনুর রশিদ সহ ফায়ার সার্ভিস মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।” “কর্মশালা শেষে বিএনসিসি সদস্যরা ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনায় করনীয় একটি বিশেষ মহরায় অংশগ্রহণ করেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর