1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার

কুমিল্লায় বিগত নয় মাসে ৭৬ হত্যা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

কুমিল্লায় বিগত নয় মাসে ৭৬ হত্যা!

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লায় চলতি বছরের নয় মাসে খুন নারী ও শিশু নির্যাতন ধর্ষণ ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলার পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আহমেদ খান। জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী,গত নয় মাসে জেলায় ৭৬টি হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ৬৫ টি মামলা,ধর্ষণের ৫২টি মামলা,ডাকাতির ১৭ টি ঘটনা,ছিনতাইয়ের ২৯ টি মামলা এবং চুরির ১৬৩ কোটি ঘটনা ঘটেছে।পুলিশ জানায় হত্যা নারী ও শিশু নির্যাতন,মাদক,চুরি, চাঁদাবাজি, দ্রুত বিচার আইন ও দস্যুতার মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।তুলনামূলকভাবে কমেছে ধর্ষণ, অস্ত্র উদ্ধার ও চোরাচালান সংক্রান্ত মামলা।রাজনৈতিক সহিংসতার মামলাও এ সময় বেড়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪২ টি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২১৭ জন আসামি। এসব মামলার বেশিরভাগই জুলাই ও আগস্ট মাসের ঘটনায় দায়ের হয়েছে। বিশেষ অভিযানে ৫৭ অস্ত্র উদ্ধারের ঘটনায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেলায় সড়ক দুর্ঘটনাতেও প্রাণহানি উদ্বেগজনক হারে বেড়েছে।এ সময়ের মধ্যে ১৭৯ জন নিহত হয়েছেন। শুধু জুলাই মাসে ২৫ জন মারা যান এবং ৭ জন আহত হন। এদিকে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভায় জানানো হয়,যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নিয়মিত অভিযান চালাচ্ছে। সর্বশেষ এক মাসে ২১১ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৫৯টি মামলা করা হয়েছে,যার মাধ্যমে ২৪ লাখ ৮০ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় হয়েছে।এ সময় কুমিল্লা নগরীর যানজট, জলাবদ্ধতা, ভাঙ্গাচোরা সড়ক,পলিথিনের ব্যবহার ও পরিবেশ দূষণ সহ নাগরিক সমস্যা নিয়েও আলোচনা করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক) রাশেদুল খান চৌধুরী বলেন” জেলায় পুলিশ প্রতিদিনেই অভিযান চালাচ্ছে। বিশেষ করে মাদকদ্রব্য উদ্ধারে এবং সড়কে যানজট কমাতে নিয়মিত চেকপোস্ট বসানো হচ্ছে। প্রতিটি থানাকে আরও সক্রিয় রাখা হয়েছে,যাতে অপরাধীরা কোথাও আশ্রয় নিতে না পারে। “পুলিশ সুপার নজির আহমেদ খান বলেন,অপরাধ দমন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, বরং সামাজিক প্রতিরোধ গড়ে তুললেও অপরাধ কমানো সম্ভব। আমরা চাই কুমিল্লাকে একটি নিরাপদ ও শান্ত জেলায় পরিণত করতে সবার সহযোগিতা।জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন,জেলার সামগ্রিক নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তরের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। আমরা চাই মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করতে পারে। সবার আলোচিত প্রতিটি বিষয় দ্রুত বাস্তবায়নের নির্দেশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর