1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ কুমিল্লা চৌদ্দগ্রামে ইয়াবা ও বিদেশি মদ সহ চিহিৃত মাদক কারবারি আটক

চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।

চৌদ্দগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। শুরুতে তিনি জুলাই মাসের কার্যপত্র উত্থাপনের মাধ্যমে সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্যের সূচনা করেন।সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবদুর রশিদ চৌধুরী, চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মোঃ মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, বিজিবির বালুজুরি বিওপির কমান্ডার মোঃ বজলুর রহমান, ইউপিডিএফ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান, বিসিকের কর্মকর্তা জাফর আহমদ, সিংরাইশ মহিলা মাদরাসার অধ্যক্ষ আ. ন. ম. মোখলেছুর রহমান নোমান, কমিটির সদস্য আয়শা রহমান প্রমুখ।এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ এ কে এম শামছুদ্দিন, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওঃ আহসান উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকরি সদস্য আনিছুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ ও প্রচারণা, অবৈধ দখলদার উচ্ছেদ, সন্ত্রাস, নাশকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্হ্য কমপ্লেক্স, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নানাবিধ সমস্যা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। এছাড়াও সদ্য প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং যথাযথ নিয়ম শৃঙ্খলার মাধ্যমে চলতি এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সভায় মত প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর