1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ের কোরপাই এলাকায় বাজেবাহেরচরের ২ডা/কা/ত আটক; পালিয়েছে বাকিরা! কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক।।

শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর নামে একটি পাঠাগার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ, কুমিল্লা’-এর ৬৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে ড. শাহ মো. সেলিমকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ারকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে একাধিক যুগ্ম আহ্বায়ক ও সম্মানিত সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এ কমিটিকে প্রধান উপদেষ্টা হিসেবে অনুমোদন করেছেন।নবগঠিত পরিষদের নেতৃবৃন্দ জানান, শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের ঐতিহাসিক অবদান ও স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাঠাগার প্রতিষ্ঠার পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গবেষণা ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে পরিষদ কাজ করবে।কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কুমিল্লায় একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থী, গবেষক ও সাধারণ মানুষের জন্য জ্ঞানচর্চার নতুন দ্বার উন্মোচিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর