1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

দেবিদ্বারের ১৫৩ মেধাবী শিক্ষার্থীর সংসদ ভবন ও সামরিক জাদুঘর পরিদর্শন

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

দেবিদ্বারের ১৫৩ মেধাবী শিক্ষার্থীর সংসদ ভবন ও সামরিক জাদুঘর পরিদর্শন

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫৩ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে নিয়ে একটি ব্যতিক্রমী শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সামরিক জাদুঘর, নভোথিয়েটারসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করান।
সোমবার (৮ জুন) দিনব্যাপী এই সফরে শিক্ষার্থীরা সংসদ অধিবেশন গ্যালারিতে বসে সরাসরি সংসদীয় কার্যক্রম দেখার সুযোগ পায়। সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে বিভিন্ন স্থাপনার ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।
আয়োজকরা জানান, পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, এই অভিজ্ঞতা তাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর