1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের

এবিএম আতিকুর রহমান বাশার।।

এইচএসসি পরীক্ষা-২০২৬ ফলাফলে ২৬৮জন পরীক্ষার্থীর মধ্যে ২২৮জন পাসের মধ্যে দিয়ে উপজেলার মধ্যে শীর্ষে (প্রথম স্থান) অধিকার করেছে দেবীদ্বার “দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ”। একই সাথে কুমিল্লা বোর্ডে ফলাফলে ১৮তম স্থান অর্জন করেছে এই কলেজ। ভালো ফলাফলে উচ্ছসিত শিক্ষক ও শিক্ষার্থীরা।কলেজ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের মাধ্যমে উপজেলা ও জেলায় সুনাম অর্জন করে আসছে এই কলেজ। ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় এ কলেজের রয়েছে কৃতিত্ব।এবছর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের পাসের হার ৮৫.০৭ শতাংশ। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪৪জন, মানবিক বিভাগ থেকে ৬৭জন এবং ব্যাবসা শিক্ষা বিভাগ থেকে ১৭জনসহ সর্বমোট ২শত ২৮জন শিক্ষার্থী কৃতকার্য লাভ করেছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি কলেজের মধ্যে সর্বাধিক ৮৫.০৭ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থান অর্জন করেছে “দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ”।এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এবছর এইচএসসি পরীক্ষায় দেবীদ্বার উপজেলায় পাসের হার সবচেয়ে বেশি দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের। উপজেলায় প্রথম হওয়ার পাশাপাশি কুমিল্লা বোর্ডে ১৮তম হয়েছে এই কলেজ। তবে আমাদের দেবীদ্বারের অনেক কলেজের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। তবে কি কারনে খারাপ হয়েছে এবং ভবিষ্যতে কিভাবে ভালো করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোহেল মিঞা জানান, আমরা আরও ভালো ফলাফল প্রত্যাশা করেছিলাম। তবে আজকের কলেজের শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত সহযোগিতা রয়েছে। যেই প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্তরিক হবে সেই প্রতিষ্ঠানের ফলাফল অবশ্যই ভালো হবে বলে তিনি মনে করেন। তিনি সকলের আন্তরিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর