স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫৩ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে নিয়ে একটি ব্যতিক্রমী শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সামরিক জাদুঘর, নভোথিয়েটারসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করান।
সোমবার (৮ জুন) দিনব্যাপী এই সফরে শিক্ষার্থীরা সংসদ অধিবেশন গ্যালারিতে বসে সরাসরি সংসদীয় কার্যক্রম দেখার সুযোগ পায়। সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে বিভিন্ন স্থাপনার ইতিহাস ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।
আয়োজকরা জানান, পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, এই অভিজ্ঞতা তাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও স্মরণীয় হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত