1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লার শাসনগাছায় মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
Oplus_131072

কুমিল্লার শাসনগাছায় মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার শাসনগাছা এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় একটি মাইক্রোবাস ওই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর শাসনগাছা এলাকার বাসিন্দা আলভী ও তার ভাইসহ স্থানীয় কয়েকজন পথচারী দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো-চ ০২-৩৯৮৫ বলে জানা গেছে। ঘটনার পর চালক জামাল পালিয়ে যান। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও পলাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর