1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ জন

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ জন

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এর আগে শনিবার রাতে উপজেলার ইসলামীয়া রোডের কৃষ্ণরামপুর এলাকায় এবং রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের কুমচর গ্রামের আবুল কালাম ওরফে রাসেল (৩৫), হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মোহাম্মদ উদ্দিন আজাদ (২৮), হাতিয়া পৌরসভার মেহেদী হাসান (২৯), সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের আশরাফুল (২৫) এবং সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা এলাকার নুর হোসেন (৫৭)। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণরামপুর এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে মেহেদী হাসান, আশরাফুল ও নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম ও আজাদকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করে পুলিশ। ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া তিনটি অটোরিকশার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে নোয়াখালীতে এনে বিক্রি করত। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর