1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী তারিকুল, ঘোষণা দিলেন এমপি…হাসনাত

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী তারিকুল, ঘোষণা দিলেন এমপি…হাসনাত

নিজস্ব প্রতিবেদক।। 

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর ধর্মসাগরপাড়ে অবস্থিত নজরুল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি, জাতীয় যুবশক্তি, নারী শক্তিসহ দলের সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সমর্থন দিয়েছে। তিনি দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মী এবং নগরবাসীর প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। এদিকে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, কুমিল্লা দেশের জন্য নেতৃত্ব তৈরি করলেও নগরী এখনও নানা সমস্যা ও অব্যবস্থাপনায় জর্জরিত। তিনি অভিযোগ করেন, শহরের ইতিহাস-ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং নাগরিক সমস্যাগুলোর কার্যকর সমাধান হয়নি। তিনি আরও বলেন, নির্বাচিত হলে কুমিল্লার নাগরিক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, কুমিল্লা নগরীর সমন্বয়কারী সিরাজুল হক এবং কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ দলীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর