1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

​স্টাফ রিপোর্টার।।

​কুমিল্লার বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (০৬ এপ্রিল) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।অভিযান চলাকালে দেখা যায়, বাজারে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার খুচরা পর্যায়ে ২০০০ থেকে ২১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি।ভোক্তা অধিকারের টিম বাজারে গিয়ে দেখেন,মেসার্স সরদার এন্টারপ্রাইজ: যমুনা গ্যাসের এই ডিলার প্রতিষ্ঠানটি ডিলার পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার ১৯৫০ এবং ২০৫০ টাকায় বিক্রি করছিল।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাদের ২০,০০০ টাকা জরিমানা করা হয়, এবংমেসার্স রাসেল স্টোর খুচরা পর্যায়ে অনিয়মের দায়ে এই প্রতিষ্ঠানটিকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক- মো: কাউছার মিয়া বলেন, ​ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এবং বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”উক্ত ​অভিযান চলাকালীন সময়ে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর