1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার।

নিজস্ব সংবাদদাতা।।

নারীকে ভুয়া পরিচয়ে বিয়ে করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব‌্যা‌ক্তির নাম তাসলিম হোসেন তুর্য , পিতা—আমির হোসেন পাটোয়ারী, মাতা—তাহিয়া হোসেন। তার স্থায়ী ঠিকানা—সাং: ১৬৮, জি,কে বিজয় রোড নং ৪, কলাবাগান, ঢাকা। পুলিশ জানায়, তাসলিম দীর্ঘদিন ধরে নিজেকে ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রভাবশালী পদধারীর পরিচয় দিয়ে ভুক্তভোগী তরুণীদের ফাঁদে ফেলতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি প্রথমে সম্পর্ক তৈরি করতেন, এরপর বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। একাধিক নারীকে একই কৌশলে বিয়ে করে প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী নারীদের একজন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর শিক্ষার্থী উম্মে রোমান সিদ্দিকা, পিতা আবুবকর সিদ্দিক —জানান, বিয়ের পর তাসলিম নিয়মিতভাবে টাকার দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। শেষ পর্যন্ত প্রতারকের আচরণে অতিষ্ঠ হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। যাহার নারী শিশু মামলার নাম্বার ৬৮৩/২০২৫ দা‌য়ের ক‌রেন।মামলার পর পুলিশ তাকে গ্রেফতার করে ঢাকা নিউমার্কেট থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি থানায় আছেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ আরও জানিয়েছে, তাসলিম হোসেনের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। বহু নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে।এ ব্যাপারে তদন্ত কর্মকর্তারা বলেন, “এটি একটি সুপরিকল্পিত প্রতারণা চক্র। অভিযুক্ত তাসলিম নিজের পরিচয় গোপন করে ভুয়া কাগজপত্র ব্যবহার করতেন। আরও ভুক্তভোগীর সন্ধান পাওয়া যেতে পারে।”ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, তদন্ত শেষ হলে তার বিরুদ্ধে আইনগত শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর