1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭ নং, ৮ নং ও ১০ নং ওয়ার্ডের ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী’র উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭ নং, ৮ নং ও ১০ নং ওয়ার্ডের ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী’র উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, কোন করুনা নয়, কোন অনুদান ও নয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার মা বোনদের সম্মান, অধিকার ফিরিয়ে দিতেই ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) রাতে ৭নং, ৮নং ও ১০ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বাদুরতলায় কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি আরো বলেন, কোন মা বোন যেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কারো কাছে টাকা চাইতে না হয়। তাদেরকে যেন ছোট খাটো শখ পুরণ করতে অপেক্ষা করতে না হয়। সেই লক্ষ্যেই এমন মহৎ উদ্যোগ নিয়েছে এক আপোষহীন মায়ের সন্তান তারেক রহমান। আমাদের রাজনৈতিক বিরোধী নেতারা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তারা আমাদের মা বোনদেরকে সারাজীবন অন্যের উপর নির্ভরশীল করে রাখতে চায়। তাই এই ভাল। একটি উদ্যোগকেও তারা মেনে নিতে পারে না। মনিরুল হক চৌধুরী বলেন, আমরা ছোট বেলা থেকেই মায়ের আচল থেকে টাকা নিতাম, বাবাদের বিপদেও মায়েরা জমানো টাকা দিয়ে সহযোগিতা করেন। কিন্ত দিনশেষে খাবারের পাতিলের শেষ খাবার টুকুই মায়েরাই খান। একারনেই মায়েদের পাশে দাড়াতে তাদের জন্য আমার নেতার এই ফ্যামিলি কার্ড।
তিনি বলেন, আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। অতএব ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন।
উক্ত জনসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াজ উদ্দিন, ৭নং, ৮নং ও ১০নং ওয়ার্ডের ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সহ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭নং, ৮নং ও ১০নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর