স্টাফ রিপোর্টার।।
নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, কোন করুনা নয়, কোন অনুদান ও নয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার মা বোনদের সম্মান, অধিকার ফিরিয়ে দিতেই ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) রাতে ৭নং, ৮নং ও ১০ নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে বাদুরতলায় কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি আরো বলেন, কোন মা বোন যেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কারো কাছে টাকা চাইতে না হয়। তাদেরকে যেন ছোট খাটো শখ পুরণ করতে অপেক্ষা করতে না হয়। সেই লক্ষ্যেই এমন মহৎ উদ্যোগ নিয়েছে এক আপোষহীন মায়ের সন্তান তারেক রহমান।
আমাদের রাজনৈতিক বিরোধী নেতারা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তারা আমাদের মা বোনদেরকে সারাজীবন অন্যের উপর নির্ভরশীল করে রাখতে চায়। তাই এই ভাল। একটি উদ্যোগকেও তারা মেনে নিতে পারে না। মনিরুল হক চৌধুরী বলেন, আমরা ছোট বেলা থেকেই মায়ের আচল থেকে টাকা নিতাম, বাবাদের বিপদেও মায়েরা জমানো টাকা দিয়ে সহযোগিতা করেন। কিন্ত দিনশেষে খাবারের পাতিলের শেষ খাবার টুকুই মায়েরাই খান। একারনেই মায়েদের পাশে দাড়াতে তাদের জন্য আমার নেতার এই ফ্যামিলি কার্ড।
তিনি বলেন, আপনারা যে যেই গ্রুপই করুন না কেন, সবাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। অতএব ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন।
উক্ত জনসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াজ উদ্দিন, ৭নং, ৮নং ও ১০নং ওয়ার্ডের ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সহ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭নং, ৮নং ও ১০নং ওয়ার্ড বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679