1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত

বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

বুড়িচং প্রতিনিধি।। 
কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ লিজা আক্তার (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি স্বামী মোঃ দুলাল (৩৮)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি ২০২৬ খ্রি. সকালে বুড়িচং থানাধীন পূর্ণমতি গ্রামের নিজ বাড়িতে লিজা আক্তার গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতের স্বামী মোঃ দুলাল পেশায় একজন রাজমিস্ত্রি এবং তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য তিনি প্রায়ই পরিবারের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রী লিজা আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠে। ঘটনার দিনও মাদক কেনার টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের একপর্যায়ে লিজা আক্তার গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর নিহতের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৭, তারিখ ০৮/০১/২০২৬ খ্রি.)। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। তাকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউবাজার এলাকায় শনাক্ত করা হয়। পরবর্তীতে ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ও র‌্যাব-৭, সিপিসি-৩ চান্দগাঁও-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়—এই ঘটনা তারই ভয়াবহ উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর