1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লা চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ

চৌদ্দগ্রাম প্রতিনিধি,কুমিল্লা।।
দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী খ্যাত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে “মুক্তিযোদ্ধা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা। চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী এর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নিজামুল হক মজুমদার এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী। সমাবেশে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আহমেদ, আব্দুর রহমান মিয়াজী, পেয়ার আহমেদ, জিয়াউল হক জেবু মেম্বার, খবির উদ্দিন, রেজাউল হক মজুমদার, নূর হোসেন, আব্দুল খালেক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ, চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপজেলা বিএনপি’র উদ্যোগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে এসে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর