1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত

অপারেশন ডে/ভিল হান্ট ‘ফেজ–২’ কুমিল্লার বুড়িচংয়ে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার।

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

অপারেশন ডে/ভিল হান্ট ‘ফেজ–২’ কুমিল্লার বুড়িচংয়ে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার।

বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।।
অপারেশন ডে/ভিল হান্ট ফেজ–২’ বিশেষ অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকে গ্রে/প্তার করেছে পুলিশ।বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিভিন্ন সময়ে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৬), তিনি সদর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হারুন মিয়া (৫৮), তিনি রাজাপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে।আওয়ামী লীগ নেতা মো. মিজান হোসেন (৪৬), তিনি জগতপুর গ্রামের মৃত মুক্তল হোসেনের ছেলে।আওয়ামী লীগের সমর্থক আহামুদুল হাসান (৩৮), তিনি আজ্ঞাপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন (৫২), তিনি রাজাপুর গ্রামের মৃত. আরব আলীর ছেলে। ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানা যায়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বুড়িচং উপজেলায় নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর