1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ের কোরপাই এলাকায় বাজেবাহেরচরের ২ডা/কা/ত আটক; পালিয়েছে বাকিরা! কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ

কুমিল্লা–৬ আসনে জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের গণসংযোগ ও নির্বাচনি জনসভা

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা–৬ আসনে জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের গণসংযোগ ও নির্বাচনি জনসভা

তৌহিদ হোসেন সরকার।।

কুমিল্লা–৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ৫ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী গণসংযোগ, নির্বাচনি জনসভা এবং বিভিন্ন সামাজিক–রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন।দিনের শুরুতে রাচিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাদের। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী দ্বীন মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোশাররফ হোসেন, শিবির মহানগরীর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মফিজুল ইসলাম পাটোয়ারী এবং আমরাতলি ইউনিয়ন আমীর ডা. সিরাজুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন প্রচার সম্পাদক নুরুল ইসলাম কাকন সরকার।এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সভাপতি–সেক্রেটারি এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,“মানুষের সুখ–শান্তি প্রতিষ্ঠা করতে হলে লুটপাট ও দুর্নীতির অবসান জরুরি। যারা সম্পদ লুট করেছে, তারা জনগণের সেবা করতে পারে না। পরিবর্তন চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিন।”গোমতী নদীর উত্তর পাশে উন্নয়ন কম হওয়ায় এলাকাটি অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন,“চানপুর ব্রিজসহ পুরো অঞ্চলের যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন করা হবে।”তিনি আরও বলেন,“টাকা দিয়ে মানুষের ইমান কেনা যায় না। দাঁড়িপাল্লার প্রতি মানুষের ভালোবাসা আল্লাহর মেহেরবানিতে অটুট থাকবে।”স্থানীয় নেতারা বলেন, গত এক বছরে জামায়াতের কোন কর্মী “ক্ষমতার বাহাদুরি” দেখাননি; বরং এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়েছেন।বক্তারা আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ওপর হামলা–হত্যা করে জনগণের সেবা করা যায় না।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইলিয়াস আহমেদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফ,জুমার নামাজ শেষে কাজী দ্বীন মোহাম্মদ রেইসকোর্স নুর মসজিদে একটি জানাজায় অংশ নেন। পরে বেলা ২টায় কুমিল্লা কৃষি কলেজের প্রতিষ্ঠাতা এবং সুশাসনের জন্য নাগরিক—সুজন কুমিল্লা মহানগরীর সভাপতি মো. আনিছুর রহমান আখন্দের জানাজায় কান্দিরপাড় টাউন হল মাঠে অংশগ্রহণ করেন।এ ছাড়া তিনি নজরুল ইনস্টিটিউটে দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।বিকেল ৪টায় আমরাতলি ইউনিয়নের জামবাড়ি খেলার মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত “সুস্থ দেহ–সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” স্লোগানে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।দিন শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর