1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

কুমিল্লায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

কুমিল্লায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ মাইনুল হাসান।।
কুমিল্লায় নানাহ আয়োজনের মধ্যে দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে ৫৪তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাইফুল ইসলাম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা সমবায় অফিসার মো: সালমান ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ শরিফুল ইসলাম ভূঁঞা সমবায় ব্যাংকের চেয়ারম্যান নাজমুল শাহাদাত, এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, আবুল হোসেন,কামরুল হাসান, আহসান হাবিব পাখি, সহ বিভিন্ন সমবায়ী বৃন্দ
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।পরে ৫ জন সফল সমবায় সংগঠন ও সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর