1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত

বান্দরবানের থানচি ও আলীকদমে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযান: অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ ৬ জন সশস্ত্র সদস্য আটক

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বান্দরবানের থানচি ও আলীকদমে সেনাবাহিনী এবং বিজিবির যৌথ অভিযান: অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ ৬ জন সশস্ত্র সদস্য আটক

স্টাফ রিপোর্টার।।

গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার থানচি উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলিপাড়া বিজিবি জোনের একটি অভিযানিক দল সশস্ত্র চোরাকারবারীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনার সময় টহলদল কর্তৃক অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জ/ড়ি/ত স/ন্দে/হে ওয়াইবার ত্রিপুরাকে আটক করা হয়। পরবর্তীতে, উক্ত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের সমন্বয়ে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের লিক্রি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ওয়াইবার ত্রিপুরার সহযোগী রোহান ম্রো কে আটক করা হয় এবং তার বাড়ি তল্লাশি করে ০১টি পিস্তল, ২টি গাদা বন্দুক, ১টি হ্যান্ড গ্রেনেড, ১টি ম্যা/গা/জি/ন, ৩০ রা/উ/ন্ড অ্যামোনিশন, ১টি মর্টার গোলার খালি বাক্সসহ বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উ/দ্ধা/র করা হয়।
এছাড়াও, অদ্য ১৯ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ০৭০০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার আলীকদম উপজেলার আগলা পাড়া এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে, মেনশন ম্রো নামক এক ব্যক্তির বাড়ি ঘেরাও করতঃ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। সেনা টহল দল কর্তৃক তল্লাশি অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সশস্ত্র সদস্যরা পলায়ন করে। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ০৪ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আ
টক করে এবং ২৮ রাউন্ড এমজি বল অ্যামুনিশন, ২ টি ওয়াকিটকি সেট, ০৪ টি ওয়াকিটকি চার্জার সহ বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উ/দ্ধা/র করে।পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে সেনা ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে সেনাবাহিনী ও বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর