1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

র‌্যাব-১১ এর অভিযানে কুমিল্লায় ২০.৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

র‌্যাব-১১ এর অভিযানে কুমিল্লায় ২০.৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি বিশেষ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা এলাকা থেকে ২০ দশমিক ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আলমগীর হোসেন ওরফে কানা আলমগীর (৪০)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার একবালিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। র‌্যাব জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ২০.৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (মিশুক) উদ্ধার করা হয়।র‌্যাব সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে।র‌্যাব-১১ কর্তৃপক্ষ জানায়, এটি তাদের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।র‌্যাব-১১ এর সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে সংস্থাটি জানায়, গত ০৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যবধি পর্যন্ত র‌্যাব-১১ দায়িত্বপূর্ণ এলাকায় ২৩০ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৮৬ জন হত্যা মামলার আসামি, ৯২ জন ধর্ষণ মামলার আসামি, ২৮ জন অস্ত্র মামলার আসামি, ৪৪৪ জন মাদক কারবারিসহ মোট প্রায় ৫২৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১০৬টি অস্ত্র, ১,৩৫১ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, এবং উদ্ধার করা হয়েছে ৮৩ জন ভিকটিম।গ্রেফতারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে র‌্যাব সূত্রে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর