1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা? ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অটো রিক্সার ধাক্কায় এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত!! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোসা. সাবা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী। শুক্রবার সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। নিহত সাবা আক্তার ওই এলাকার মো. আবুল কাশেমের মেয়ে। তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নিজের ঘরে যায় সাবা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খাবার খেতে ডাকলেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন—সাবা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলে আছে। পরে পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, স্কুলছাত্রী সাবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর