1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

কুমিল্লায় মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত,চ্যাম্পিয়ন-ধর্মসাগর টিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

কুমিল্লায় মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত,চ্যাম্পিয়ন-ধর্মসাগর টিম

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের (৪র্থ) আসর অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় টিম গোমতীকে ৩-১ গোলে হারিয়ে টিম ধর্মসাগর চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার ১৫ই অক্টোবর রাত ৭টায় এ খেলা অনুষ্ঠিত হয়। টিম ধর্মসাগরের পক্ষে,সময় টিভি ইসতিয়াক আহমেদ,দৈনিক ডি’র শরীফ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির তানভীর দিপু একটি করে গোল করেন।টিম গোমতির পক্ষে একমাত্র গোলটি করেন কুমিল্লার ডাকের রুহুল আমিন চৌধুরী সুমন।টিম ধর্মসাগরের পক্ষে খেলেছেন দৈনিক পূর্বাশার নির্বাহী সম্পাদক মাহবুব আলম বাবু,দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ,জি টিভির সেলিম রেজা মুন্সী,বৈশাখী টিভির আনোয়ার হোসেন,দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,এখন টিভির খালেদ সাইফুল্লাহ,দৈনিক রূপসী বাংলার এন কে রিপন,কুমিল্লা টুয়েন্টি ফোর টিভির তামজিদ হোসেন লিপু,মাই টিভির আবু মুসা,দেশ টিভির সুমন কবির,সময় টিভির ইসতিয়াক আহমেদ,ইন্ডিপেন্ডেন্ট টিভির তানভীর খন্দকার দিপু,দৈনিক কালবেলার জহিরুল হক বাবু,বাসসের হাসান কামরুল,চ্যানেল নাইনের আহসান হাবীব পাখি,ডেইলি বাংলাদেশ মিররের আসাদুজ্জামান আকন্দ জনি,জাগো কুমিল্লার অমিত মজুমদার,আজকের কুমিল্লার উজ্জল হোসেন বিল্লাল,আজকের কুমিল্লার হাবিবুর রহমান মুন্না,চ্যানেল বাংলাদেশের মহিউদ্দিন মন্টি,ডি’র প্রতিনিধি শরীফ,জনতার জমিনের মোঃ ইয়াছিন মিয়া।অপরদিকে টিম গোমতির পক্ষে খেলেছেন দৈনিক ইনকিলাবের সাদিক মামুন,সিটিভির ওমর ফারুকী তাপস,দৈনিক মানবজমিনের জাহিদ হাসান,দৈনিক আজকের কুমিল্লার মামশাদ কবির,দৈনিক যায়যায়দিনের আব্দুল জলিল ভুইয়া,মোসলেহ উদ্দিন, সারাবাংলার রাসেল সোহেল,আজকের জীবনের নেকবর হোসেন,জাগরণী টিভির আশিকুর রহমান আশিক,এনটিভির মাহফুজ নান্টু,এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ,কুমিল্লা জার্নালের আনোয়ার হোসেন,জিটিভির মোঃ মাঈন উদ্দিন,দৈনিক পূর্বাশার জসিম উদ্দিন,মনির হোসেন,বাংলাদেশ সমাচারের মোঃ শাফি,কুমিল্লার ডাকের রুহুল আমিন চৌধুরী সুমন,বার্তা ২৪ এর মঈন নাসের খান রাফি,চ্যানেল এস টিভির রাজিব সাহা,দৈনিক ভোরের কন্ঠের তৌহিদ খন্দকার তপু,ভোরের কলামের মোঃ জাবিউল মাহিন।ম্যাচ সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন জনতার জমিনের মোঃ ইয়াছিন মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর