1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লায় চালককে হত্যা করে টেক্সি ছিনতাই, ২০ বছর পর ৩ জনের যাবজ্জীবন

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কুমিল্লায় চালককে হত্যা করে টেক্সি ছিনতাই, ২০ বছর পর ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক,(চৌদ্দগ্রাম প্রতিনিধি) কুমিল্লা।।

কুমিল্লায় জসিম উদ্দিন নামের এক টেক্সি চালককে হত্যা করে ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঘটনার প্রায় ২০ বছর পর কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ (৫ম) আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. এনামুল হক সরকার বিষয়টি নিশ্চিত করেন।দণ্ডপ্রাপ্তরা হলো- চৌদ্দগ্রামের মোবারক হোসেন, আবদুল মালেক ও নুরুল ইসলাম। তারা পলাতক।মামলার নথি থেকে জানা গেছে, ২০০৬ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় চৌদ্দগ্রামের মিয়াবাজার থেকে মোবারক ও মালেক ময়নামতির দেবপুরে যাওয়ার কথা বলে জসিমের অটোরিকশায় ওঠে। পদুয়ার বাজারে তাদের সঙ্গে নুরুল ইসলামও গাড়িতে ওঠে। দেবপুর এলাকার বিন্দিয়ার চরে জসিমকে হত্যা করে সেতুর নিচে ফেলে অটোরিকশা ছিনতাই করে তারা। ওই দিনই লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন অজ্ঞাতনামাদের আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা করেন থানার এএসআই কাজী মাছুমুর রহমান। পরে মোবারককে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করে পুলিশ। ২০০৯ সালে মামলাটি কুমিল্লা দায়রা জজ আদালতে নথিভুক্ত হয়। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মোবারক, মালেক ও নুরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেন আদালত। পাশাপাশি আব্দুল মান্নান ও মো. সাইফুল ইসলামকে খালাস দেওয়া হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক সরকার জানান, ‘মামলার শুনানির শেষপর্যায়ে এসে দণ্ডপ্রাপ্ত মোবারক, মালেক ও নুরুল ইসলাম পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে এখনও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর