1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান রাতেও ভ্রাম‍্যমান আদালত সচল; ২ জনের কারাদণ্ড দুর্গাপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা রোভারের ৫ম ডে ক্যাম্প অনুষ্ঠিত, অংশ নেন ১৯ রোভার সদস্য কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জনগণের জয় হবেই : গয়েশ্বর

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জনগণের জয় হবেই : গয়েশ্বর

‎স্টাফ রিপোর্টার।।

‎সোমবার কুমিল্লায় আয়োজিত জনসভায় যোগ দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোনো ষড়যন্ত্র করেই বিএনপির অগ্রযাত্রা ঠেকানো যাবে না। কারণ বিএনপির শক্তি জনগণ। ‎দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার যৌথভাবে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‎নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জনগণের রায় নিশ্চিত, সেখানে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির কোনো প্রয়োজন নেই। যারা ভেবেছিল নির্বাচনের বাইরে থাকলেই ক্ষমতা টিকে যাবে, আজ তারাই পিআরের নানা ব্যাখ্যা দিতে ব্যস্ত। স্বাধীনতা যুদ্ধ ও ৭ নভেম্বরের পরাজিত শক্তি আজও নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। ‎সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ। ‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর