1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ৬০ বিজিবির অভিযানে,সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের অভিযান, জরিমানা ২ জনকে সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, বাড়ছে জনদুর্ভোগ; ভোগান্তিতে ছয় উপজেলার মানুষ কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বক্তব্য দেয়ায় প্যানেল চেয়ারম্যানের উপর হামলা! যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামকরণ সড়ক জুড়ে!!  দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার: ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী গুরুর আদর্শ বুকে ধারণ করে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন। 

কুমিল্লায় ৬০ বিজিবির অভিযানে,সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় ৬০ বিজিবির অভিযানে,সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৬৫৪ পিস ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।সোমবার (২৩ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৫ হাজার ৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এ প্রত্যয়কে সামনে রেখে সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।বিজিবি আরও জানায়,সীমান্ত এলাকায় অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর