1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, বাড়ছে জনদুর্ভোগ; ভোগান্তিতে ছয় উপজেলার মানুষ কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বক্তব্য দেয়ায় প্যানেল চেয়ারম্যানের উপর হামলা! যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামকরণ সড়ক জুড়ে!!  দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার: ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী গুরুর আদর্শ বুকে ধারণ করে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন।  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী কুমিল্লায় অনুষ্ঠিত হলো প্যারেন্টিং অ্যান্ড সীরাহ সম্মেলন

বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। 

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদযাপিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।মন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র‌্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, রেসেপি প্রতিযোগিতা, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হবে।তিনি বলেন, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে ২৩টি পদক প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। এই পদক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদান করবেন।মন্ত্রী বলেন, বর্তমানে দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ক্রমেই বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ, প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ, কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ  এবং এ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা।মন্ত্রী আরও বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে এসব উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র বিমোচনেও প্রাণিসম্পদখাত উল্লেখযোগ্য অবদান রাখছে। এসব অর্জন ও সম্ভাবনা প্রমাণ করে কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রাণিসম্পদ এখন দ্রুত বিকাশমান, সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ উপখাত। সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান-সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর