1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান; ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!! এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার কুমিল্লা চান্দিনায় সাজাপ্রাপ্ত ও ২০ মামলার আসামি আটক। নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের ৮১ সদস্য গ্রেপ্তার! তাম্রশাসন: তামার পাতায় খোদাই করা হাজার বছরের ইতিহাস, চন্দ্র রাজবংশের শাসন ও সমতটের প্রাচীন জনপদ!! কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়;অতঃপর একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড! দুই শিক্ষার্থীকে কুমিল্লা পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান!”!

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!!

বাহার উদ্দিন রায়হান।।

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি সংরক্ষণ করে জাদুঘর হিসেবে গড়ে তোলার দাবি তুলেছেন একটি পক্ষ। তাঁদের এই উদ্যোগ বা আবেগের বিরোধিতা করার কোনো কারণ দেখি না। বরং জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতি সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব।কিন্তু একটি বিষয় ভুলে গেলে চলবে না, স্মৃতি সংরক্ষণের দাবি তুলতে গিয়ে যেন ধীরেন্দ্রনাথ দত্তের উত্তরাধিকারীরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।যে মানুষটি ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছেন, দেশের মানুষের অধিকার আদায়ে আজীবন লড়াই করেছেন, তাঁর উত্তরসূরিদেরও তো পৈতৃক সম্পত্তির ওপর আইনসম্মত অধিকার রয়েছে। আজ তাঁরই নাতনি যদি সেই সম্পত্তির উত্তরাধিকার ও ভোগদখলের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেন, তাহলে সেই দাবিকেও সম্মান ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এই বাড়িটির অর্থনৈতিক মূল্য অনেক। কিন্তু ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিবেচনায় এর মূল্য অপরিসীম।আমার বক্তব্য পরিষ্কার। রাষ্ট্র যদি বাড়িটিকে জাতীয় স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করতে চায়, জাদুঘর বা গবেষণাকেন্দ্র গড়ে তুলতে চায়, তাহলে আইনসম্মত প্রক্রিয়ায় ধীরেন্দ্রনাথ দত্তের উত্তরাধিকারীদের কাছ থেকে ন্যায্য বাজারমূল্যে সম্পত্তিটি অধিগ্রহণ করুক। তাঁদের যথাযথ ক্ষতিপূরণ ও আইনগত অধিকার নিশ্চিত করুক।জাতীয় স্মৃতি সংরক্ষণ আর ব্যক্তির সম্পত্তির অধিকার পরস্পরের প্রতিপক্ষ হওয়া উচিত নয়। ধীরেন্দ্রনাথ দত্তের অবদান রাষ্ট্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে, তাঁর বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, আর তাঁর উত্তরাধিকারীরা তাঁদের ন্যায্য অধিকার পাবেন।আমরা ইতিহাসকে সম্মান করতে চাই, কিন্তু সেই ইতিহাসের উত্তরাধিকারীদের অধিকার অস্বীকার করে নয়।স্মৃতির মর্যাদা থাকুক, উত্তরাধিকারীদের অধিকারও অক্ষুণ্ন থাকুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর