1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান; ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!! এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার কুমিল্লা চান্দিনায় সাজাপ্রাপ্ত ও ২০ মামলার আসামি আটক। নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের ৮১ সদস্য গ্রেপ্তার! তাম্রশাসন: তামার পাতায় খোদাই করা হাজার বছরের ইতিহাস, চন্দ্র রাজবংশের শাসন ও সমতটের প্রাচীন জনপদ!! কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়;অতঃপর একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড! দুই শিক্ষার্থীকে কুমিল্লা পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান!”!

নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের ৮১ সদস্য গ্রেপ্তার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
Oplus_131072

নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের ৮১ সদস্য গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা জেলা পুলিশের তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা, মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণ ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রামে ১০ জন, চান্দিনায় ৭ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, বরুড়ায় ১০ জন, লাকসামে ৪ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, দাউদকান্দিতে ২ জন, তিতাসে ১ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ২ জন, মুরাদনগরে ১ জন, বাঙ্গরা বাজারে ৪ জন এবং লালমাইয়ে ৪ জন রয়েছেন। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখার অভিযানে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর