1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান; ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!! এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার কুমিল্লা চান্দিনায় সাজাপ্রাপ্ত ও ২০ মামলার আসামি আটক। নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের ৮১ সদস্য গ্রেপ্তার! তাম্রশাসন: তামার পাতায় খোদাই করা হাজার বছরের ইতিহাস, চন্দ্র রাজবংশের শাসন ও সমতটের প্রাচীন জনপদ!! কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়;অতঃপর একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড! দুই শিক্ষার্থীকে কুমিল্লা পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান!”!

এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা জেলার বিভিন্ন থানায় পুলিশের অভিযানে এক রাতে সাঁড়াশি অভিযানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার করেছে জেলা পুলিশ।দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড রোধ করতে জেলা পুলিশ একযোগে অভিযান শুরু করে।নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যেন জানমালের নিরাপত্তা বিঘ্নসহ নিষিদ্ধ কর্মকান্ডে অংশগ্রহণ করতে না পারে সেই লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে ০৯/১১/২৬ রাতে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রাম থানায় ৭, চান্দিনা থানায় ৬ জন, বুড়িচং থানায় ৮ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৩ জন, বরুড়া থানায় ৪ জন, লাকসাম থানায় ৭ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৬ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, তিতাস থানায় ৪ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ১ জন, দেবিদ্বার থানায় ৬ জন, মুরাদনগর থানায় ৪ জন, বাঙ্গরাবাজার থানায় ১ জন, লালমাই থানায় ৭ জন এবং জেলা গোয়েন্দা শাখায় ৩ জনসহ সর্বমোট ১০৭ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর