
চান্দিরা প্রতিনিধি কুমিল্লা।।
পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) ও সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেল এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ চান্দিনা থানার নেতৃত্বে চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) সুষ্ময় দাশ গুপ্ত, এএসআই (নিরস্ত্র) সাম্যশ্রী বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল গত ০৮/১১/২০২৬ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর থেকে ০৮ টি সাজা গ্রেফতারী পরোয়ানাসহ সর্বমোট ২০টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘ দিনের পলাতক আসামী চান্দিনা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো: রফিকুল ইসলাম (৪৫),পিতা-ফজলুর রহমান, মাতা-রুফিয়া বেগম, সাং-হারং(খিজির মিয়ার বাড়ি), চান্দিনা পৌরসভা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।