1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই শিক্ষার্থীকে কুমিল্লা পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান!”! কুমিল্লার চানপুর বউবাজারে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৬৫ বছরের পর সবচেয়ে বড় সম্পদ সুস্বাস্থ্য ও নিরাপত্তা অর্থের প্রয়োজন আছে, তবে শান্তি ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকাই জীবনের বড় প্রাপ্তি মূল ভাবনা: এমডি নাসির ডিবিসি নিউজের চেয়ারম্যান, প্রখ‍্যাত সাংবাদিক নেতা এবং দি ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও রিপোর্টার রাজিব ঘোষকে ডিবিসি কার্যালয় থেকে পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল সাংবাদিক রবিউল হোসেন রাজু হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন ও বিক্ষোভ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাসভবন সংরক্ষণের দাবিতে এনসিপির স্মারকলিপি কুমিল্লায় ‘লোক দেখানো’ সমবায় মেলা, উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ! কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, সমাবেশ শেষে এমপির গাড়িবহরে হামলা-ভাঙচুর কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার!!

সাংবাদিক রবিউল হোসেন রাজু হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সাংবাদিক রবিউল হোসেন রাজু হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন ও বিক্ষোভ
‎

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকাল মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক রবিউল হোসেন রাজুকে পেশাগত দায়িত্ব পালনকালে পরিমনি কর্তৃক হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ প্রধান ফটক সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র মনিরুজ্জামান খান। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ সভাপতি শাখাওয়াত হোসেন শাহীন।
‎নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাছির উদ্দীন।
‎এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঈম উদ্দিন, ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাইফুল ইসলাম,, ইলিয়াছ হোসাইন, রাশেদ হোসাইন, মানজুরুল ইসলাম শিহাব, সাংবাদিক রিয়াজ উদ্দিন তানভীর, শাহাদাত হোসাইন প্রমুখ।এসময় বক্তারা বলেন, সাংবাদিক রবিউল হোসাইন রাজু কোনো ব্যক্তিগত কাজে নয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। একজন সাংবাদিকের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। চিত্রনায়িকা পরীমনি ও তাঁর নিরাপত্তাকর্মীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারকাখ্যাতি কাউকে আইনের ঊর্ধ্বে বা অন্যের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অধিকার দেয় না।তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ ও জনগণের সামনে সত্য তুলে ধরা। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে হেনস্তা, অপমান কিংবা ভয়ভীতি প্রদর্শন করা হলে তা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত হিসেবে বিবেচিত হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর